Breaking News
সুপ্রিম কোর্টের নির্দেশে আরো ৯ মাস চাকরির মেয়াদ বাড়ল এই রাজ্যের চাকরিহারা শিক্ষকদের | ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে ফের পুলিশ ও দমকল বাহিনীর অভিযান | তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার নোটিশ দিল কলকাতা পুলিশ | শিয়ালদহ রেল স্টেশনের ফুড কোর্টে আগুন লাগে ইলেকট্রিক্যাল সর্ট সার্কিট থেকে প্রাথমিক তদন্তের পর জানাল দমকল বাহিনী ও কলকাতা পুলিশ | সমবায় সমিতির ওপর জোর দিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। মধ্যমগ্রামে সমবায় সমিতির অনুষ্ঠানে এসে কর্ম সংস্থান এবং আর্থিক সাহায্যের ক্ষেত্রে সমবায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | দীর্ঘদিন অপেক্ষার পরে হাজার হাজার রাজ্য পুলিশের চাকরির পদপ্রার্থী যুবক যুবতীরা আন্দোলন বিক্ষোভ শুরু করলেন। দুটো ফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে মিছিল বিক্ষোভে উত্তাল কলকাতা | রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মঙ্গলবার স্বাস্থ্য ভবনে বিকাল পাঁচটায় জরুরী সভা ডাকলেন কলকাতা ও হাওড়া দুই পুরসভা সহ রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে   সুপ্রিম কোর্টের নির্দেশে আরো ৯ মাস চাকরির মেয়াদ বাড়ল এই রাজ্যের চাকরিহারা শিক্ষকদের | ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে ফের পুলিশ ও দমকল বাহিনীর অভিযান | তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার নোটিশ দিল কলকাতা পুলিশ | শিয়ালদহ রেল স্টেশনের ফুড কোর্টে আগুন লাগে ইলেকট্রিক্যাল সর্ট সার্কিট থেকে প্রাথমিক তদন্তের পর জানাল দমকল বাহিনী ও কলকাতা পুলিশ | সমবায় সমিতির ওপর জোর দিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। মধ্যমগ্রামে সমবায় সমিতির অনুষ্ঠানে এসে কর্ম সংস্থান এবং আর্থিক সাহায্যের ক্ষেত্রে সমবায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | দীর্ঘদিন অপেক্ষার পরে হাজার হাজার রাজ্য পুলিশের চাকরির পদপ্রার্থী যুবক যুবতীরা আন্দোলন বিক্ষোভ শুরু করলেন। দুটো ফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে মিছিল বিক্ষোভে উত্তাল কলকাতা | রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মঙ্গলবার স্বাস্থ্য ভবনে বিকাল পাঁচটায় জরুরী সভা ডাকলেন কলকাতা ও হাওড়া দুই পুরসভা সহ রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে

রাখী উৎসব

রাখী উৎসব

[ সুবল সরদার ]

রাখী উৎসব প্রাণের উৎসব, প্রেমের উৎসব। এমন প্রেমের পরশ আর কোথাও পাবে না রাখী উৎসব ছাড়া। প্রজাপতির রঙিন ডানা, রাঙা কৃষ্ণচূড়ার আগুন, রামধনুর সাতরঙের চেয়েও বেশি রাঙা এই রাখী উৎসব। গোলাপের উষ্ণতা, কবিতার স্নিগ্ধতা — সবাইকে ছাড়িয়ে যায় প্রেমের এইটুকু ছোঁয়া।

প্রিয়ার চোখের স্বপ্ন, সোনালী সন্ধ্যার আলোর মতো রাখী মিষ্টি প্রেমের ছোঁয়া নিয়ে আসে। শ্রাবণী পূর্ণিমায় যখন আকাশ বাতাস স্নিগ্ধ, তখন রাখী বন্ধন বিনি সুতোর মালার মতো দুই হৃদয়কে জড়িয়ে এক করে দেয় প্রভাতের আলোকধারায়। আলোর বীণায় হৃদয় ওঠে নেচে, মন গেয়ে ওঠে অজানা গান।

এত প্রেম, এত রূপ, এত সুখ লুকিয়ে থাকে ওই একটুকরো সুতোর বাঁধনে! রাখীর পরশে ফুলের মতো কোমল অঙ্গ-প্রত্যঙ্গে প্রেমের কবিতা রচনা হয়। তুমি আমার, আমি তোমার — এই ছোট্ট অঙ্গীকারে, এই গভীর প্রত্যয়ে ভালোবাসার বন্ধন চিরন্তন হয়ে ওঠে।

৩৬৪ দিন অপেক্ষা করি। ক্যালেন্ডারের পাতা উল্টে যাই। ৩৬৫তম দিনে ক্ষণিকের তোমায় পাওয়া, পুণ্য লগ্নে, হাসি বিনিময় — তোমার হাতের রাখিখানি বাঁধো আমার দক্ষিণ হাতে, আমার হৃদয়ের গভীরে।

সারা বিশ্ব একসূত্রে গাঁথা মালার মতো দোলা খায়, একই সুরে গান গেয়ে ওঠে — আমরা সবাই এক। ডিজিটাল যুগে আমরা যন্ত্রে বন্দি, মনে দূরত্ব, তবু এই একটুকরো সুতো সেই দূরত্ব ঘুচিয়ে দুই মনকে নিবিড়ভাবে এক করে দেয়।

তাই পৃথিবীতে হিংসা-ঘৃণা-বিভেদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদী উৎসবের নাম রাখী উৎসব। প্রেমে জীবন, প্রেমে মুক্তি, প্রেমেই শান্তি। রাখীতে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।

[ সুবল সরদার ]

 

Explore more opinions, analysis, and insights by Sujit Chatterjee .